Is your Facebook ad money working? How to tell in 10 minutesফেসবুক অ্যাডের টাকা কাজে লাগছে কি না, ১০ মিনিটে বুঝবেন যেভাবে
Likes and reach feel good, but they do not pay the courier. Here is how to look past them and see whether an ad brought you money.লাইক আর রিচ দেখে ভালো লাগে, কিন্তু তা দিয়ে কুরিয়ারের বিল দেওয়া যায় না। এগুলোর বাইরে দেখে কীভাবে বুঝবেন অ্যাড আসলে টাকা এনেছে কি না, সেটাই এখানে।
- Judge an ad by delivered orders, not likes.অ্যাড বিচার করুন ডেলিভারি হওয়া অর্ডার দিয়ে, লাইক দিয়ে নয়।
- Know your cost per delivered order.প্রতিটা ডেলিভারি হওয়া অর্ডারে কত খরচ হলো, জানুন।
- Stop or change any ad that costs more than your profit.যে অ্যাডের খরচ লাভের চেয়ে বেশি, সেটা বন্ধ করুন বা বদলান।
Boost is not the same as an ad campaignবুস্ট আর অ্যাড ক্যাম্পেইন এক জিনিস নয়
The Boost button is quick, but it gives you few choices. An ad made in Ads Manager lets you pick the goal (messages, sales), the audience and the placement. If you spend every month, learn Ads Manager.বুস্ট বাটন সহজ, কিন্তু এতে বেছে নেওয়ার সুযোগ কম। Ads Manager-এ বানানো অ্যাডে লক্ষ্য (মেসেজ, সেল), অডিয়েন্স আর কোথায় দেখাবে, সব বেছে নেওয়া যায়। প্রতি মাসে অ্যাডে খরচ করলে Ads Manager শিখে নিন।
The three numbers that matterযে তিনটা সংখ্যা আসলে জরুরি
- Cost per message or click: what you paid for one person to show interest.প্রতি মেসেজ বা ক্লিকে খরচ: একজন মানুষ আগ্রহ দেখাতে আপনার কত গেল।
- Orders from that ad: how many of those people actually ordered.ওই অ্যাড থেকে অর্ডার: তাদের মধ্যে কতজন আসলে অর্ডার দিল।
- Delivered orders: how many parcels were accepted and paid for.ডেলিভারি হওয়া অর্ডার: কতগুলো পার্সেল রিসিভ হয়ে টাকা এলো।
Do the sumহিসাবটা করে ফেলুন
Divide what you spent on the ad by the number of delivered orders. For example, ৳3,000 spent and 15 delivered orders means ৳200 per order. If you make ৳250 profit on each, the ad works. If you make ৳150, it is losing money even though the page looks busy.অ্যাডে যত খরচ করেছেন, সেটাকে ডেলিভারি হওয়া অর্ডার দিয়ে ভাগ করুন। ধরুন ৳৩,০০০ খরচ করে ১৫টা অর্ডার ডেলিভারি হলো, তাহলে প্রতি অর্ডারে ৳২০০। প্রতিটায় ৳২৫০ লাভ থাকলে অ্যাড কাজ করছে। ৳১৫০ লাভ হলে পেজ ব্যস্ত দেখালেও আসলে লস হচ্ছে।
When to stop an adকখন অ্যাড বন্ধ করবেন
Give a new ad three to four days and a small budget. If the cost per delivered order stays above your profit, change one thing (the picture, the price shown, or the audience) and test again. Do not just add more money.নতুন অ্যাডকে তিন-চার দিন আর ছোট বাজেট দিন। প্রতি ডেলিভারি অর্ডারের খরচ যদি লাভের চেয়ে বেশিই থাকে, একটা জিনিস বদলান (ছবি, দেখানো দাম, বা অডিয়েন্স), তারপর আবার টেস্ট করুন। শুধু টাকা বাড়িয়ে দেবেন না।
We research the Bangladeshi market and turn it into data sellers can use.আমরা বাংলাদেশের মার্কেট নিয়ে রিসার্চ করি, আর সেটাকে সেলারদের কাজের ডেটায় বদলে দিই।
Keep readingআরও পড়ুন
All notesসব লেখা10 ways to cut cash-on-delivery returnsক্যাশ অন ডেলিভারিতে রিটার্ন কমানোর ১০টা উপায়
Every returned parcel costs you twice: the delivery charge, and the stock that sat on a bike for days. These ten habits keep more parcels sold.প্রতিটা ফেরত পার্সেলে আপনার খরচ দুবার: ডেলিভারি চার্জ, আর কয়েকদিন বাইকে ঘুরে আসা মাল। এই দশটা অভ্যাসে বেশি পার্সেল বিক্রি হয়ে থাকে।
What should I sell? A checklist before you buy stockকী বিক্রি করব? স্টক কেনার আগের চেকলিস্ট
A good product is not just one you like. It is one people already look for, at a price that leaves you a profit, that a courier can carry safely.ভালো পণ্য মানে শুধু আপনার পছন্দের পণ্য নয়। এমন পণ্য, যা মানুষ আগে থেকেই খোঁজে, যার দামে লাভ থাকে, আর যা কুরিয়ারে নিরাপদে যায়।
The Bangladesh selling calendar: when to stock up and when to advertiseবাংলাদেশের সেলিং ক্যালেন্ডার: কখন স্টক করবেন, কখন অ্যাড দেবেন
Most of the year's sales come in a few busy weeks. Knowing them in advance is the difference between a full season and a warehouse of leftovers.বছরের বেশিরভাগ বিক্রি হয় কয়েকটা ব্যস্ত সপ্তাহে। আগে থেকে জানা থাকলে সিজন ভরে বিক্রি হয়, না জানলে গুদাম ভরে মাল পড়ে থাকে।